মাছরুর চৌধুরী
“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চট্টগ্রামে শুভ উদ্বোধন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঠান মো: সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল সালাম, উপ পরিচালক, মাউশি, চট্টগ্রাম ও গ্রন্থাগারের সিনিয়র সহকারি পরিচালক  ঋষিকেশ পাল এবং সভাপতিত্ব করেন এই গ্রন্থাগারের উপপরিচালক দেবাশীষ ভদ্র।

আলোচনা অনুষ্ঠান শেষে বইপাঠ, রচনা, চিত্রাংকন এবং উপস্থিত ভাষন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যারীন সুবাহ্।

শেয়ার করুনঃ