রানা সাত্তার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় নগরীর আগ্রাবাদ থেকে শুরু হয়ে র্যালিটি দেওয়ানহাটে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালি। এছাড়া মহানগর দক্ষিণের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ ও মু. শহীদুল ইসলাম এবং সাবেক মহানগর সেক্রেটারি মোহাম্মাদ ইকবাল অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন বিগত সময়ে শহীদ ইমরান খান রাজীব, আবিদ বিন ইসলাম, সাকিবুল ইসলাম ও ফয়সাল আহমেদ শান্ত’র আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, নানা দমন-পীড়নের মধ্যেও ছাত্রশিবির তার আদর্শিক অবস্থান অটুট রেখেছে এবং সেই ধারাবাহিকতাই সংগঠনের শক্তি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির ছাত্রসমাজের নৈতিকতা, আদর্শিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথিরা সংগঠনের আদর্শিক কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সর্বশেষ সংবাদ
- তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
- গণভোটে ‘না’ ভোট জিতল যে চারটি আসনে
- ভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি
- আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
- চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে, বাড়াতে হবে কাজের গতি
- জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
- ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ বিএনপির প্রধান প্রতিশ্রুতি ৯টি
- প্রতিষ্ঠাবার্ষিকীতে আগ্রাবাদ–দেওয়ানহাটে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি
- র্যাবের নাম বদলে এসআইএফ হলো
- কাঁচা ডিমে চুলের উজ্জ্বলতা বাড়ে কয়েকগুণ



