সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের চট্টগ্রাম ডিসি পার্ক ৩০জুন সোমবার সকাল দশটায় মৎস্য প্রজনন বৃক্ষরোপণ ফুল উৎসবের প্রস্তুতি শুভ উদ্বোধন করা হয়।  শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম ।এই সময়ে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান , সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ।

সীতাকুণ্ড উপজেলার দৈনিক দিনকাল প্রতিনিধি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
জুলাই মাসের ১২ তারিখে মৎস্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই সময়ে জেলা প্রশাসক বলেন চট্টগ্রাম সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফোজদারহাট এলাকায় অবস্থিত শুকতারা ক্লাব এর নামে রেস্টুরেন্ট ,নগরদূলা রেস্টুরেন্ট নানান ধরনের অপকর্ম মাদক গাঁজা ইয়াবা সহ নানান ধরনের কর্মকাণ্ড লিপ্ত ছিল। এসব স্থানে  ডাকাতদের আস্তানা, মাদক আস্তানা সহ বিভিন্ন অপকর্মের অবস্থান ছিল। এই আস্তানা গুঁড়ি দিয়ে ২০২২ সালে তৎকালীন জেলা প্রশাসক ফখরুল ইসলাম ডিসি পার্ক নাম চট্টগ্রামবাসী কে একটি ফুলের মেলা উপহার দেন।

এই ফুল উৎসব মুখরিত করে তুলে জন সাধারণের আনন্দ দেয়।একটি ডিসি পার্ক ফুল উৎসব দিয়ে একটি খারাপ আস্তানা কে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করে সীতাকুণ্ড সহকারী কমিশনার আলাউদ্দিন । এই বার আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ,।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম থেকে আরো নিত্যনতুন ফুল উৎসব আকর্ষণ করতে সহযোগিতা কামনা করেছেন। এইখান থেকে কোটি টাকা আয়ের উৎস আসে। এই উৎস বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন করে থাকেন বলে জেলা প্রশাসক জানান।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের ব্রিফিং-এ উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ