২০২৬ বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনের যোগ দিয়েছেন লিওনেল মেসি। রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শুক্রবার (৩১ জুলাই) মায়ামির অনুশীলনে যোগ দেন মেসি। ফিরেছেন তার জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পলও। মায়ামির পরবর্তী ম্যাচের স্কোয়াডে তাদের দুজনকেই রাখা হয়েছে।
কলম্বাসের মুখোমুখি হওয়ার আগে মায়ামির কোচ গিলের্মো হোয়োস গণমাধ্যমকে বলেছেন, ‘(মেসি) অল্প সময় আগে এখানে এসেছে। তাই এখনও এ বিষয়ে (তারা খেলবে কি না) ভালোভাবে কথা বলার সুযোগ পাইনি। তবে আমরা আনন্দিত যে দুজনই (মেসি ও ডি পল) ফিরেছে।সবটুকু জানতে ক্লিক করুন



