৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নও মুসলিম মুহাম্মাদ আলীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি নতুন রিকশা উপহার দিয়েছে জামায়াতে ইসলামী পশ্চিম ষোলশহর ওয়ার্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতে ইসলামীর আমীর, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর কাজী আব্বাস আলী, জামায়াত মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, থানার অফিস সেক্রেটারি আজিজুল হক এবং হিলভিউ ওয়ার্ডের সাবেক সভাপতি গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী মুহাম্মাদ আলীর নতুন জীবনের সফলতা কামনা করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

রিকশা পেয়ে মুহাম্মাদ আলী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বাবলম্বী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ