ইতালির দক্ষিণাঞ্চলের শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর নেপলসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন ও মেট্রো চলাচলও ব্যাপকভাবে বিঘ্নিত হয়।

ইতালির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয় এবং ক্ষয়ক্ষতিও তুলনামূলক বেশি হয়েছে।

নেপলস ফায়ার সার্ভিস জানিয়েছে, বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি। ইতালীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে নেপলসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি একটি। সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ