অ্যাপলের নতুন স্মার্টওয়াচ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে জল্পনা। গত বছর অ্যাপল ওয়াচ সিরিজ ১১, ওয়াচ এসই ৩ এবং ওয়াচ আলট্রা ৩ বাজারে আনার পর এবার পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ মডেল নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

নতুন তথ্য অনুযায়ী, অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আলট্রা ৪ বাজারে আসতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে। তবে নতুন মডেলগুলোতে বড় ধরনের ডিজাইন পরিবর্তনের পরিবর্তে অভ্যন্তরীণ উন্নয়নেই বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাপল।

প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান তার সাপ্তাহিক নিউজলেটার ‘পাওয়ার অন’-এ জানিয়েছেন, অ্যাপল বর্তমানে তিনটি নতুন স্মার্টওয়াচ মডেলের উন্নয়ন ও পরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এর দুটি সংস্করণ শুধু ওয়াই-ফাই এবং সেলুলার কানেক্টিভিটি সমর্থিত মডেল। পাশাপাশি তৈরি হচ্ছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪। সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ