দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি চালু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি।’ কপি করে নয়, আন্দোলন দমনে নতুন কৌশল নিয়ে হাজির হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে দলের কর্মসূচিতে বাধা ও হামলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) ব্যবহার করে মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। বর্তমান সরকারও সেই পথেই হাঁটা শুরু করেছে। গণতন্ত্রে দ্বিমতের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বলপ্রয়োগ কারও কাম্য নয়।’
তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তির বিচার ও সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছেন। ফ্যাসিবাদের বিচার হলে নব্য ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ডিসেম্বরে শেখ হাসিনা ঢাকার মাটিতে পা রাখলে ‘দেখা যাবে’ বলেও মন্তব্য করেন তিনি। সবটুকু জানতে ক্লিক করুন



