মো.ফরিদ উদ্দিন
লামায় ঘুর্ণিঝড় ‘মোরা’ এ ক্ষতিগ্রস্থ ৪৫০ পরিবারের মাঝে ইউএনডিপি কর্তৃক পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে লামা টাউন হলে আনুষ্ঠানিকভাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, ইউএনডিপি পার্বত্য জনপদে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করছেন। বিপন্ন মানুষের পাশে দাড়িয়ে ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদেরকে নানাভাবে সহযোগিতা করায় মন্ত্রী জনগণের পক্ষে কৃতজ্ঞতা পোষণ করে বলেন, ঘুর্ণিঝড় ‘মোরা’-এ এই অঞ্চলে আরো বেশি ক্ষতি হয়েছে; ইউএনডিপি সেসব ক্ষতিগ্রস্থদেরকেও সহায়তা করবেন। তিনি বলেন, সরকার ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করতে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। মন্ত্রী বলেন, পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই অঞ্চলে শান্তি সম্প্রীতি বঝায় রেখে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।
লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইউএনডিপির জাতীয় কর্মসূচী ব্যবস্থাপক প্রসেনজিত চাকমা, বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিদ্বয়, আঞ্চলিক পরিষদের সদস্য বাবু কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, লামা পৌরসভা মেয়র মো: জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা।
এদিন একই মঞ্চে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ। ‘মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে শরু হয় জাতীয় মৎস্য সপ্তাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, দেশ ব্যাপি মানুষের ৬০ ভাগ প্রাণিজ আমিষ চাহিদা পূরণে ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিসহ বৈদেশিক মুদ্রার্জনে সরকার মৎস্যখাতকে গুরুত্ব দিয়েছে। মন্ত্রী বলেন, মাতামুহুরী ও সাঙ্গু নদীর মিঠা পানির মাছের সাধ ও ঐতিহ্য ছিল। এসব নদীর মাছের প্রজনন বৃদ্ধি করে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে এবং বিশ প্রয়োগে মাছ নিঁধন কঠোর হস্তে দমন করার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপজেলা মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্য চাষীকে মন্ত্রীর হাতে ক্রেষ্ট প্রদান করে পুরুস্কৃত করা হয়। যুব নেতা প্রদীপ কান্তি’র উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রাসেদ পারভেজ। অনুষ্ঠান শেষে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মন্ত্রীর নেতৃত্বে এক র্যালী বের করা হয়।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



