চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা থেকে এই তথ্য জানা গেছে।
শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, চলতি মাসে মোট ৯ দিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি অতিরিক্ত তিনটি সরকারি ছুটি রয়েছে। এই মাসেই রয়েছে— ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট: আখেরি চাহার সোম্বা, ২৬ আগস্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী।
ছুটির পঞ্জিকার তথ্য অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাস মিলিয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। এই দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন। সবটুকু জানতে ক্লিক করুন



