আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের প্রীতি সম্মেলন শুক্রবার নগরীর সি আর বি এলাকায় তাসপিয়া কনভেশন হলে সকাল ১১ ঘটিকা হতে দিন ব্যাপি নানা রকম কর্মসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি এহসানুল হাকিম।
অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আলহাজ্ব আহমেদুর রশীদ চৌধুরী,অধ্যাপক আবদুল আলীম ,মাষ্টার মনতোষ দাশ,সুভাষ চন্দ্র চৌধুরী,এডঃ হরিপদ চক্রবর্তী,চৌধুরী মোঃ আলী মুবিন ,প্রধান শিক্ষক দিলীপ কুমার নন্দী, ডাঃ মাহফুজুল কবির ,সাংবাদিক আনোরারুল হক ,মাষ্টার জিনপ্রিয় বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি বিধান দত্ত, স্বাগত বক্তব্য রাখেন ডাঃ অলক দেব।কোরান তেলায়াত করেন ইরাজ মেহের চৌধুরী,গীতাপাঠ ডাঃ সুবাস কান্তি চৌধুরী, এিপিটক পাঠ করেন সেবক প্রিয় বড়ুয়া।বক্তরা সবাই এই প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ।ভবিষ্যতে বড় পরিসরে পুর্নমিলনটা আয়োজন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।অনুষ্ঠান পরিচালনা করেন হাসান মুরাদ চৌধুরী।



