বিশেষ প্রতিনিধি
আসন্ন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি নির্বিঘ্নে নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে ১৯ এপ্রিল (রবিবার) দুপুর ১২টায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি, চট্টগ্রাম-২ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখা। এসময় নেতৃবৃন্দ বলেন- আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীরা বর্তমানে নিবিড়ভাবে পড়াশোনায় নিয়োজিত রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা তাদের জন্য গভীর উদ্বেগের পাশাপাশি সচেতন মহলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে সন্ধ্যা ও রাতের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারছে না। এতে করে তাদের মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে এবং পরীক্ষার ফলাফলের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা চলাকালীন সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান উপজেলা ছাত্রসেনার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি কাজী মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না, উপজেলা ছাত্রসেনা নেতা জোনায়েদ আলী জিসান, ইউসুফ রায়হান, মাজেদুল ইসলাম, তাহসিনুল আলম, শেফায়াতুল ইসলাম সাব্বির, আরিফুল ইসলাম, মুহাম্মদ রায়হান প্রমুখ।
স্মারকলিপি গ্রহণকালে পল্লী বিদ্যুৎ সমিতি, চট্টগ্রাম-২ জোনাল অফিসের ডিজিএম পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেন।



