আনোয়ারা উপজেলার রায়পুরের  অসহায় ও চলাফেরায় অক্ষম মানুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ করা হয়েছে।

১ মে বুধবার রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসার সভাপতি লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া।

এই সময়  প্রধান অতিথি বলেন, এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। পাশাপাশি তিনি এলাকায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান ‘সিনবাদ গ্রুপ’-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে, অনুষ্ঠানে ৩ জন অসহায় ও চলাচলে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং ৬ জনকে ওয়াকিং স্ট্রেচার বিতরণ করা হয়, যা তাদের দৈনন্দিন জীবনে চলাফেরা সহজ করতে সহায়ক হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ