চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীের বিদায়, নবীনবরণ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবনির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যকে সম্মাননা প্রদান অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

১৮ এপ্রিল (শনিবার) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সমীর কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান, এম এ হাশেম রাজু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বেলাল উদ্দিন চৌধুরী, সমাজসেবক লোকমান গনি বাবুল, মো. সাইফুল করিম, এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আবদুল্লাহ হোসাইন, পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজ মিয়া, জনতা ব্যাংক পটিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিধান দেব, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ লিয়াকত আলী, অভিভাবক প্রতিনিধি আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ