বন্দর কাফকো সেন্টারে অবস্হিত দেয়াং রেষ্টুরেন্ট এ মাসব্যাপী খাদ্য উৎসব ও গিফটবক্স প্রদানের আনুষ্টানিক শুভ উদ্বোধন  করা হয়েছে।আজ বিকাল ৪ টায় আনোয়ারার এক ঝাঁক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও আয়োজকদের উপস্হিতিতে এই আকর্ষণীয় অপারটি ঘোষনা করা হয়।এই সময় ফিতা কেটে খাদ্য উৎসব ও গিফটবক্স প্রদানের আনুষ্টানিক শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন দৈনিক বাংলাপোস্টবিডিডটকম সম্পাদক এম. আলী হোসেন।

উদ্বোধনের আগে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম.আলী হোসেন, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, প্রথম আলো আনোয়ারা প্রতিনিধি সাংবাদিক মোরশেদ হোসেন প্রমূখ।

উদ্বোধনের আগে আয়োজকেরা জানান, খাদ্য গ্রহনের বিপরীতে ক্রেতারা কূপন পাবেন ও প্রাপ্ত কূপনের বিপরীতে প্রতিদিন লটারীর মাধ্যমে তিনজন বিজয়ী হবেন। প্রতিদিন রাত ৯টায় ড্র অনুষ্টিত হবে।বিজয়ী তিনজন  প্রতিদিন শীতের গিফট বক্স লাভ করবে। মাস শেষে মেগা পুরুষ্কার পাবে ১০জন। ১লা জানুয়ারী ২০১৮ সালে
বিকাল ৩টায়  এই মেগা ড্র অনুষ্টিত হবে। মহান বিজয় দিবসকে কেন্দ্র করেই এসব আয়োজন বলে অনুষ্ঠান সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ