সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় ৫ থেকে ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ