বিনোদন প্রতিবেদক:

দেশীয় সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে অভিনয় শিল্পীদের মধ্যে নতুন প্রজন্মের সম্ভাবনাময় ঈশা এবং শশী। অভিনয়ে পথচলা খুব বেশি দিনের নয়, তবে ইতোমধ্যে হঠাৎ করে ”নসিব” নামক চলচ্চিত্রে কাজ করে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন তারা। বড় বোন আফসানা আক্তার ঈশা, ছোট বোন আফসিন আক্তার শশী, একজন পড়েন ইন্টার ফার্স্ট ইয়ারে এবং শশী দশম শ্রেণীতে পড়াশোনা করেন,বাবা মোহাম্মদ ইয়াসিন একজন ব্যবসায়ী এবং মা শারমিন আক্তার একজন নারী উদ্যোক্তা। বসবাস করেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর গ্রামে । সোশ্যাল মিডিয়াতে দুজনের অনেক পরিচিতি অনেক আগে থেকেই।

এই প্রসঙ্গে নবীন অভিনয়শিল্পী ইশা এবং শশীকে জিজ্ঞেস করলে তারা বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে মিডিয়াতে কাজ করার। সেইভাবে সুযোগ না পাওয়ার কারণে সব সময় থাকতো মন ভাঙার স্বপ্নে। আমাদের আব্বা এবং মা’র কাছ থেকে আমরা উৎসাহ এবং ভালোবাসা পেয়েছি সব সময় সব কাজে। আমাদের মিডিয়ার সকল অভিনয় শিল্পীদের ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে শাকিব খান এবং অপু বিশ্বাসকে মূলত তাদের অভিনয় দেখে আমরা অভিনয় করার জন্য আগ্রহ আরো বেশি হয়েছে। চট্টগ্রাম শহরের সুনামধন্য প্রতিষ্ঠান স্টার ফেয়ার ফ্যাশন ইনস্টিটিউট যার কর্ণধার আলমগীর হোসেন আলো দাদার তত্ত্বাবধানে আমরা মডেলিং এবং অভিনয় শেখার জন্য নিজেকে তৈরি করতে থাকি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের ভিডিও এবং কনটেন্ট বানিয়ে প্রচুর দর্শকদের উৎসাহ পায়। এতে করে অনেকেই আমাদেরকে খারাপ এবং বাজে মন্তব্য করে মাঝেমধ্যে মন খারাপ হলেও কখনো নিজের জায়গা থেকে পিছপা হইনি। তবে প্রচুর ইচ্ছা শক্তি ছিল একদিন সবাই আমাদের কাজের প্রশংসা করবে। এর মাঝেই শ্রদ্ধেয় আলো ভাই পরিচয় করিয়ে দেন ঢাকার কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী ভাইয়ের সাথে, তিনি আমাদের একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ করে দেন, এজন্য তার কাছে চির কৃতজ্ঞ থাকব। পরিচালক ইকবাল আহমেদ এর “” নসিব ” সিনেমা তে অভিনয়শিল্পী হিসেবে কাজ করে খুবই ভালো লাগছে, শুটিংয়ের পুরো টিম এত ভালো লেগেছে যে মনে হয়নি যে আমি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, সবার প্রতি অনেক কৃতজ্ঞ ও ভালোবাসা রইলো, সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের স্বপ্নপূরণে এগিয়ে যেতে পারি । ছোটপর্দা ,বড়পর্দায় নিজের দৃপ্ত পদচারণার মাধ্যমে সম্ভাবনাময় শিল্পী হিসেবে ,বিনোদন অঙ্গনে নতুন প্রজন্মের সম্ভাবনাময় মুখ হিসেবে নিজেদের দেখতে চায় ,সেই প্রত্যাশা করে তারা ।

সর্বশেষ সংবাদ