।খেলাধুলা মানুষকে সকল অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে এবং শিক্ষার্থীদের খেলাধুলাকে বিনোদনের মাধ্যম হিসেবে রাখতে আহবান জানিয়েছেন আলহাজ্ব এস এস আল মামুন। ১৭ই ফেব্রুয়ারি ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ের মাঠে ফৌজদারহাট ফ্রেন্ডস্ ওয়ারিয়র্স’র মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে “সাদাফুল বয়েজ ক্লাব এবং জনতা একাদশ দল শিরোপার জন্য লড়লেই খেলায় ড্র হওয়ায় দুই দলকে চ্যাম্পিয়ন দল ঘোষনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,প্রধান আলোচক ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ। বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম ও ব্যাপক। খেলাধুলার মাধ্যমে নির্মল আনন্দ পাওয়া যায় এবং নিরোগ শরীর গঠন করা যায়। মানব সভ্যতার ক্রম বিকাশের সাথে ক্রীড়াঙ্গনের প্রবাহমানতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গন শুধুমাত্র গণমানুষের চিত্তবিনোদন ও আনন্দের ভিত্তি ভূমি নয়। ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গন মানব সভ্যতার অগ্রযাত্রা ও অগ্রগতির বিস্তীর্ণ চলার পথে এক চিহ্নিত মাইল ফলক। দুই দলই প্রচুর শক্তিশালী ও বিল্ড-আপ প্লেয়িং ও কাউন্টার অ্যাটাকিং স্ট্র্যাট্রেজি খেলে লড়েছেন। এই সংগঠন খেলাধুলার পাশাপাশি সমাজে যুবকদের মাদক,ইভটেজিং থেকে দূরে রাখতে কাজ করে যাচ্ছে। এতে আরো উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,গোলাম মহিউদ্দিন, ফজলে করিম নিউটন,আজম খান, মেম্বার মোস্তাকিম আরজু,ইমাম উদ্দিন ইমু,ফোরকান, তসলিম, মুনতাসির মাহমুদ,রায়হান নেওয়াজ, মিঠু,নয়ন,পাপ্পু,ইকবাল, তৈয়ব, রায়হান তারিকুল প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন
- ভিজিটিং কার্ডে পদবি ব্যবহার নিয়ে বিতর্ক, রাজনৈতিক ত্যাগের স্বীকৃতি দাবি শাহিনের



