সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, শিশু বলাৎকার এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ (সোমবার) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনা এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১১ পিস ইয়াবাসহ নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। তারা হলেন সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার মোঃ মনির হোসেন সুমন (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাশিমপুর এলাকার মোছাঃ আকলিমা (২২)।
এছাড়া শিশু বলাৎকারের অভিযোগে মোঃ রাসেল (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ভৈরবদী (কালাদরগা) গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে।
ওয়ারেন্টভুক্ত অপর আসামিরা হলেন বাইশটেকী এলাকার মোঃ শহীদুল এবং কাঁচপুর সোনাপুর এলাকার সুহেদ আহমদ।
অন্যদিকে অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৬ জন মাদকসেবীকে আটক করা হয়। তারা হলেন মোঃ অনিক মিয়া (২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), মোঃ আরমান (৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), মোঃ তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), মোঃ শামীম হোসেন (২৯), মোঃ সজীব আহম্মেদ (৩০) ও মোঃ জাহিদ (২২)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন
- ভিজিটিং কার্ডে পদবি ব্যবহার নিয়ে বিতর্ক, রাজনৈতিক ত্যাগের স্বীকৃতি দাবি শাহিনের
- লিগ্যাল নোটিশ



