আনোয়ারা প্রতিনিধি
“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বৃহস্পতিবার( ৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বি.ইউ. এম. আমানতগীর,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, এমএ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব,কলিম উদ্দিন, আজিজুল হক চৌধুরী বাবুল ও মাস্টার মোহাম্মদ ইদ্রীস প্রমুখ।
অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধ কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি স্বরুপ বারশত ইউনিয়নের এমএ কাইয়ুম শাহকে শ্রেষ্ঠ চেয়ারম্যানে, বটতলী ইউনিয়ন পরিষদের মেম্বার মাহাবুব আলী শ্রেষ্ঠ ইউপি সদস্য, চাতরী ইউনিয়নের সচিব শাহ আলমকে শ্রেষ্ঠ ইউপি সচিব ও নাসিমা আক্তার চৌধুরীকে শ্রেষ্ঠ সহকারী স্বাস্থ্য পরিদর্শকের পুরস্কার প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
- ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা, সাধ থাকলেও সাধ্য নেই
- পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি
- নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের মেগা উন্নয়ন কাজ
- পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
- নির্মাণসামগ্রীর দাম চড়া: সরকারি দপ্তর ও আমদানিকারকদের টানাপোড়েনে স্থবির দেশজুড়ে উন্নয়নকাজ
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান হলেন
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৪ ) প্রধানমন্ত্রী তারেক রহমান সমীপে
- প্রচন্ড গরমে অতিষ্ঠ ঈদগাঁওর শ্রমজীবি মানুষ,কিশোরেরা সাঁতারে ব্যস্ত



