Skip to main content

BanglaPostBD

শিরোনামঃ

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর || জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী || ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা, সাধ থাকলেও সাধ্য নেই || পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি || নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের মেগা উন্নয়ন কাজ || পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ || নির্মাণসামগ্রীর দাম চড়া: সরকারি দপ্তর ও আমদানিকারকদের টানাপোড়েনে স্থবির দেশজুড়ে উন্নয়নকাজ || ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান হলেন || ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৪ ) প্রধানমন্ত্রী তারেক রহমান সমীপে || প্রচন্ড গরমে অতিষ্ঠ ঈদগাঁওর শ্রমজীবি মানুষ,কিশোরেরা সাঁতারে ব্যস্ত  || তামাকের পাতায় লাভ, মানুষ-মাটি-বনের ক্ষতি || রাঙ্গুনিয়ায় রেজা মোস্তাফা তরুণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী উদযাপন || রাজশাহীতে তাজা লাইভ বেকারীকে ১০,০০০/- জরিমানা || সারাদেশে টানা পাঁচদিন বজ্রবৃষ্টির আভাস || ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করলো বাংলাদেশ ব্যাংক || আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক || পাহাড়ের ঢালে জুমের স্বপ্ন প্রকৃতির সঙ্গে লড়াই || স্মরণে বরণে শাহসুফী হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন (রহঃ) || বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী || ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ ||

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টালের একেবারে প্রাথমিক পর্যায়ে যারা অদম্য সাহস ও ঝুঁকি নিয়ে অনলাইন পত্রিকা সম্প্রচার করেন তাদের মধ্যে সাংবাদিক এম. আলী হোসেন অন্যতম ।২০১২ সাল থেকে www.banglapostbd.com নামে এই পত্রিকাটি তিনি নিয়মিত সম্প্রচার করে আসছেন।একই সঙ্গে তিনি দেশের প্রাচীণতম ও চট্টগ্রামের প্রথম ইপেপার সম্বলিত সাপ্তাহিক পূর্ব বাংলা [ www.purbobangla.net ও epapper.purbobangla.net ] সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

অসংখ্য সম্মামনা পদক প্রাপ্ত সংগঠক ও সাংবাদিক এম. আলী হোসেনের জন্মদিন আজকের এইদিনে। ১৯৭০ সালে ২২ নভেম্বর আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামে এক সাধারণ মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহন করেন।ওই গ্রামের গোলজার সমিতির অর্থ সম্পাদক মরহুম আবদুল সাত্তার ও মরহুমা মাবিয়া খাতুনের পুত্র সাংবাদিক এম.আলী হোসেন। তাঁর জন্মদিনে আজ অসংখ্য ভক্তকুল, শুভাকাংখী ও স্বজনেরা নানানভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রসংগত এম.আলী হোসেন ২৭ বছরের অধিককাল সাংবাদিকতা পেশায় রয়েছেন। গত ১৫ বছর ধরে তিনি অনলাইন দৈনিক বাংলাপোস্টবিডিডটকম সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

দৈনিক নয়াবাংলায় আনোয়ারা প্রতিনিধি হিসেবে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। তিনি  পাক্ষিক দি ক্রাইম, সাপ্তাহিক মেহেদী, সাপ্তাহিক সমকণ্ঠ ও  জীবন্ত কাগজের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। দৈনিক চট্টগ্রাম মঞ্চের চীফ রির্পোটারের দায়িত্ব পালনকালে ওই পত্রিকায় তিনি নিয়মিত “ঠান্ডা মিয়ার গরম কথা” নামে একটি কলাম লিখতেন। ওই কলামে সম সাময়িককালে আলোচিত- বিতর্কিত, তুমুল প্রচারিত মন্ত্রী-এমপি ও আমলারাই তার লেখায় পথ-মত ও দিক নির্দেশনা খুঁজে পেতেন। সাবেক ও বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে তাঁর চুলছেড়া আলোচনা- সমালোচনা ও প্রশংসা ওই কলামে স্হান পেয়েছে। এদিকে সাংবাদিক এম. আলী হোসেন তাঁর জন্মস্হান আনোয়ারায় ডায়াবেটিক সমিতি গঠন করে ওই সমিতির মাধ্যমে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করে এতদঞ্চলের রোগীদের সেবার সুযোগ করে দিয়েছেন ।

সাংবাদিক এম. আলী হোসেন ইতিপূর্বে মাদার তেরেসা পদকে ভুষিত হয়েছেন । স্বাধীন বাংলা কালচারাল ফাউন্ডেশন তাদের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ঢাকা  বিএমএ অডিটোরিয়াম হলে জনাকী্র্ণ সুধী সমাবেশে এ সম্মাননা স্বারক প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সফল মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় এ সম্মাননা ক্রেষ্ট  সাংবাদিক এম. আলী হোসেনের হাতে তুলে দেন। সাংবাদিকতা ও স্বাস্হ্য সেবায় অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা ক্রেষ্ট  প্রদান করা হয়।

 তিনি একজন নিবেদিত সংগঠক । তিনি অংসখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয় উন্নয়ন পরিষদ, জাতীয় অনলাইন প্রেসক্লাব, আনোয়ারা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব, চট্টগ্রাম রোগী কল্যাণ সমিতি, রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্হার সাবেক নির্বাচিত সভাপতি, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্ঠাসহ  বিভিন্ন পদে বর্তমানে দায়িত্বরত ও পালন করে আসছেন। ইতিপূর্বে শেরে বাংলা এ কে ফজলুল হক, সাহিত্যিক আবুল ফজল, নজরুল পদকসহ ৩০টি সম্মাননা ক্রেষ্ট লাভ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

Scroll to Top