গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহিরা সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এই এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের বোট তল্লাশি করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৩টি দেশীয় অস্ত্র, নগদ সতেরো হাজার দুইশত চল্লিশ টাকা ও ৯০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী মোঃ শওকত আলী (৩২)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা, নগদ টাকা ও আটককৃত কাঠের বোট এবং ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার ২১ এপ্রিল সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
সর্বশেষ সংবাদ
- চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
- ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা, সাধ থাকলেও সাধ্য নেই
- পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি
- নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের মেগা উন্নয়ন কাজ
- পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
- নির্মাণসামগ্রীর দাম চড়া: সরকারি দপ্তর ও আমদানিকারকদের টানাপোড়েনে স্থবির দেশজুড়ে উন্নয়নকাজ
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান হলেন
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৪ ) প্রধানমন্ত্রী তারেক রহমান সমীপে
- প্রচন্ড গরমে অতিষ্ঠ ঈদগাঁওর শ্রমজীবি মানুষ,কিশোরেরা সাঁতারে ব্যস্ত


