কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে পৌঁছেছে। বুধবার (১৯ আগস্ট) ন্যাশনাল ইউনিট ফর ডিসাস্টার রিস্ক ম্যানেজমেন্টের (ইউএনজিআরডি) প্রকাশিত হিসাবের বরাতে জানানো হয়, চলতি শতাব্দীতে এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সংস্থাটি নিশ্চিত করেছে, উদ্ধারকারী দলগুলো এখনও ২৬২ জন নিখোঁজ ব্যক্তির সন্ধান চালিয়ে যাচ্ছে। হামলায় আহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৩৭ জনে দাঁড়িয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির ৩২টির মধ্যে ১৫টি বিভাগের ৪৭১টি পৌরসভায় মোট ২ লাখ ৬২ হাজার ১৫৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হিসেবে নথিভুক্ত হয়েছেন।

গত ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে সৃষ্ট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে ভূগর্ভের প্রায় ১১০ কিলোমিটার গভীরে। তবে গভীরতা বেশি হওয়া সত্ত্বেও দেশটির পশ্চিমাঞ্চলের ‘কফি অ্যাক্সিস’ ও প্রধান শহরগুলোতে বড় ধরণের ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়ে। সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ