এগিয়ে আসছে সনাতনী বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে ভারতের পশ্চিমবঙ্গর রাজধানী কলকাতাজুড়ে যখন প্রস্তুতি তুঙ্গে, তখন প্রতিমা তৈরিতে ব্যস্ত কুমোরটুলির শিল্পীরা পড়েছেন নানা সংকটে।

আর মাত্র কয়েকদিন পরই ঢাকের বাদ্যি আর উৎসবের আমেজে মুখর হবে চারপাশ। এরই মধ্যে জোরকদমে চলছে পূজার প্রস্তুতি। তবে উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ প্রতিমা তৈরির কারিগরদের মধ্যেই নেই সেই আনন্দের আবহ। প্রতিমা তৈরিতে দিন-রাত ব্যস্ত থাকলেও তাদের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ।

একদিকে তীব্র বর্ষণ, অন্যদিকে মৌসুমের শুরুতেই মাটির সংকট। মাটি পাওয়া গেলেও এর দাম বেড়েছে দ্বিগুণ থেকে তিন গুণ। প্রতিমা তৈরির অন্যান্য উপকরণ যেমন বাঁশ, কাঠ, দড়ি, রং ও গ্যাসসহ সবকিছুর দামও গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। অথচ সেই অনুপাতে প্রতিমার বাজেট বাড়াননি উদ্যোক্তারা। ফলে দুর্গাপূজা যত এগিয়ে আসছে, কলকাতার কুমোরটুলিতে আনন্দের বদলে ততই বাড়ছে দুশ্চিন্তা।

মূলত দুর্গাপ্রতিমা তৈরির কথা উঠলেই পশ্চিমবঙ্গের ঐতিহ্য কলকাতার কুমোরটুলির নাম সামনে আসে। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪৫০টি কর্মশালা বা স্টুডিও রয়েছে। প্রতি বছর এখান থেকে প্রায় চার থেকে সাড়ে চার হাজার দুর্গাপ্রতিমা তৈরি করা হয়। এসব প্রতিমা কলকাতাসহ স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশেও পাঠানো হয়। সারা বছর অন্যান্য দেবদেবীর প্রতিমাসহ এই এলাকায় প্রায় লক্ষাধিক প্রতিমা তৈরি হয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১০ হাজার মানুষের জীবিকা জড়িয়ে আছে কুমোরটুলির সঙ্গে।

বছরের এই সময়টাতেই শিল্পীদের ব্যস্ততাও থাকে সবচেয়ে বেশি। মৃৎশিল্পী থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা তৈরির কারিগর—সবাই দিন-রাত এক করে কাজ করছেন। তবে এ বছর শুরু থেকেই প্রতিমা তৈরিতে একের পর এক সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। সবটুকু জানতে ক্লিক করুন

সর্বশেষ সংবাদ