অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকে কেন্দ্র করে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন তিনি।
রোববার (১২ জুলাই) দুপুরে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন এবং মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সভায় যুক্ত হন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।সবটুকু জানতে ক্লিক করুন



