চট্টগ্রামের আকবর শাহ থানার জঙ্গল লতিফপুর ও জঙ্গলসলিমপুর এলাকার কালির হাটে নিজ বায়নামূলে জায়গায় যেতে বাঁধা দিচ্ছে কতিপয় ফ্যাসিবাদী সরকারের লােকজন। স্থানীয় আবুল কাশেমের ছেলে কুতুব উদ্দিন ডালিম নিজে বাদী হয়ে এই বিষয় সংশ্লিষ্ট থানায় জিডি করেছেন।
জিডি সুত্রে জানা গেছে, মৃত নুরুল আবছারের ছেলে আরিফুল হাছান জোনাক, মৃত ফারসি মিয়া প্রকাশ টুনু’র ছেলে তসলিম উদ্দিন ও সেকান্দর ড্রাইভারের ছেলে মোজাম্মেল হোসেন ফাফু সহ অজ্ঞাতনামা ব্যাক্তিদের নিয়ে ডালিমের জায়গা দখলের পায়তারা করছেন। উল্লেখিত নামীয় ব্যাক্তিগণ ডালিমকে প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে ও ব্যাপক ক্ষতি করবে বলে হুমকিও দিচ্ছে।১
নগরীর আকবর শাহ থানায় ২৪ ডিসেম্বর ‘২৪ তারিখে ডাইরিটি লিপিবদ্ধ হয়। জিডি নং ১২২৪ বলে জানা গেছে।



