চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলমের পুত্র তরুণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম চট্টগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুুকে জেতাতে ২৭ জুলাই ২০২৩ খ্রি. বৃহস্পতিবার, বিকেলে নগরীর ১১, ১২ ও ২৬নং ওয়ার্ডে গণ সংযোগ ও পথসভা করেন। এর পূর্বে ২৬ জুলাই তিনি নগরীর ২৪ ও ২৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন। গণ সংযোগকালে বিভিন্ন পথসভায় তরুণ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম বলেন, দেশ ও জাতির স্বার্থে মহিউদ্দিন বাচ্চুকে নির্বাচিত করা এখন সময়ের দাবী। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে, ততদিন নিরাপদ থাকবে দেশ ও জনগণ। ৩০ জুলাই রবিবার সকাল থেকে সবাইকে ভোট কেন্দ্র উপস্থিত থেকে ভোট প্রয়োগের মাধ্যমে মহিউদ্দিন বাচ্চুকে নির্বাচিত করার অনুরোধ জানান তিনি। চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন উপলক্ষে জনাব সাইফুল আলমের এইসব জনসংযোগ কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোরশেদ আকতার চৌধুরী, কাউন্সিলার নুরুল আমিন, পাহাড়তলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: আসলাম হোসেন, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন শওকত আলী সহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
সর্বশেষ সংবাদ
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার
- বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য কণার নীরব আগ্রাসনে মানবস্বাস্থ্য
- ২০ জুলাইয়ের ডেডলাইন পেরিয়ে আরও ২১ দিন, এসএসসির ফল প্রকাশে কেন এত বিলম্ব?
- বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম



