প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ১৪ জুলাই ২০২৬ খ্রি. মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মিজানুর রহমান সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও সমিতির জীবন সদস্য সাজিয়া পারভীন, সমিতির জীবন সদস্য ও পৃষ্ঠপোষক অধ্যাপক নাহিদ বানু, সমিতির সহ-সভাপতি প্রফেসর মো. জসীম উদ্দীন খান, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, জীবন সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, মো. জহির উদ্দিন সিকদার, অধ্যাপক মাহফুজুর রহমান, ড. মর্তুজা মোরশেদুল আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথি ও সমিতির নেতৃবৃন্দ।
২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির জীবন সদস্য ও পৃষ্ঠপোষক মোঃ মাহবুবুল আলম, সমিতির যুগ্ম সম্পাদক আ ন ম নাসির উদ্দীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক হোসাইনী , প্রাক্তন প্রচার ও প্রকাশনা সম্পাদক শামস সাইমুম, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রাক্তন মহিলা বিষয়ক সম্পাদক সোলতানারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল বশর রাসেল, দফতর সম্পাদক মুহাম্মদ আইয়ুব আলী, তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জনি, নির্বাহী সদস্য এ এম রমিজ আহমদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু ছাইয়িদ ও মো. আবু সালেহ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, সমিতির উপদেষ্টা, পৃষ্ঠপোষক, প্রাক্তন নেতৃবৃন্দ, সমিতির জীবন সদস্য, আমন্ত্রিত অতিথি, বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমি অত্যন্ত গর্বিত যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাইদের একটি মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এ বিভাগের অ্যালামনাইদের কৃতিত্ব আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগরীকে উন্নত, নান্দনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ নগরী করার যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা আপনাদের মতো কৃতীজনদের নিয়ে গড়তে চাই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েনের কল্যাণে তিনি ভ‚মিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বিভাগ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাইরা দেশ-বিদেশে দক্ষতার সাথে কাজ করে বিভাগের সুনাম ও খ্যাতি ছড়িয়ে দিচ্ছেন।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যালামলাই হিসেবে ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির জন্য মাইলফলক হয়ে থাকবে। এই সমিতির সদস্যরা দেশ-বিদেশে দ্যুতি ছড়িয়ে জাতির জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। আগামী দিনে দেশ, জাতি, মানবকল্যাণ ও ছাত্রকল্যাণে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরো ভ‚মিকা পালন করবে। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে বক্তারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ঐতিহ্য আরো ছড়িয়ে দিতে অ্যালামনাইদের দায়িত্ব পালনের আহবান জানান। সমিতির ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ইতঃপূর্বে মৃত্যুবরণকারী শিক্ষক, জীবন সদস্য, প্রাক্তন শিক্ষার্থী, চব্বিশের জুলাই বিপ্লবসহ সকল স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং বিভাগ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ