আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মামুনুর রশিদ চৌধুরী আশরাফ (৬৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। ৫ মার্চ শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পরৈকোড়া ইউনিয়নের মরহুম খায়ের আহমদ চৌধুরীর ৫ম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।তিনি আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রথম দিকের দাতা সদস্য ।এছাড়াও তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জড়িত ছিলেন।

৬মার্চ রবিবার জোহরের নামাজের পর নগরীর কাতালগঞ্জ ও আসরের নামাজের পর নিজ বাড়ি পরৈকোড়ায় দুই দফা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গভীর শোক প্রকাশ করেছেন।শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেনসহ সকল সাংবাদিকবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনুর রশিদ চৌধুরী আশরাফের মৃত্যু সংবাদ ব্যাপক প্রচারিত হয়। ফেসবুক জুড়ে শোক বানী, ভার্সুয়াল ব্যানার ছেয়ে গেছে । চট্টগ্রাম ও আনোয়ারার বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিদের  ওয়ালে ওয়ালে ছেয়ে শোক সংবাদ ।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ