১৪ জানুয়ারি সকাল ১০ টায় বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রাম’র সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান ও ডায়েট চার্ট প্রদান অনুষ্ঠান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হক শারিফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুুর রহমান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন পিলু, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদ, অতিথি বক্ত, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, সদস্য এড. সৈয়দ জহির হোসেন। সভায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ২ শিক্ষার্থীকৈ আর্থিক অনুদান প্রদান করা হয়। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উপ-পরিচালক পুর্ষ্টিবিদ হাসিনা আক্তার লিপি প্রতি মাসের ২য় সপ্তাহে শুক্রবার সকাল ৯ টায় সমিতির ক্লিনিকে বসবেন। এতে ডায়াবেটিক রোগীদের ব্যবস্থাপত্র গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন ডায়াবেটিক রোগীর মধ্যে ডায়েট ব্যবস্থাপত্র দেওয়া হয়।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার



