চাকতাই বনেদী ব্যবসায়ী এ আর উনুছ চৌধুরীর পুত্র এম.এ হারুন চৌধুরী (৭১) গতরাতে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন) সন্ধ্যার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হলে রাত ১:০০টা দিকে তিনি মারা যান। দীর্ঘ অর্ধশত বছরের বেশী সময় ধরে চাকতাই এলাকার নিয়মিত ব্যবসায়ী ও সাবেক বায়েজিদ রাইস মিলের মালিক এম.এ হারুন সাহেবের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম,খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, স্থানীয় সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, চাকতাই ট্রেড এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এম এ হায়দার চৌধুরী ও অজয়কৃষ্ণদাশ মজুমদার, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রমূখ। মৃত্যুকালে স্ত্রী,দুই পুত্র, ভাইবোনসহ আত্মীয় স্বজন রেখে যান।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



