মো: ফরিদ উদ্দিন,লামা
বান্দরবান জেলার লামা উপজেলা-পৌর শহরকে বন্যামুক্ত করতে মাতামুহুরী নদীর পতিপথ পরিবর্তনের দাবীতে সোমবার সকাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যাগে মানববন্ধনোত্তর প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান কর্মসূচী পালিত হচ্ছে। সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদের সম্মুখে লামা নাগরিক ফোরাম, লামা বাজার ব্যবসায়ী সমিতি লি: ও সচেতন যুব সমাজের ব্যানারে শত শত মানুষ তাদের দীর্ঘ দিনের প্রাণের দাবী ‘মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তন’ করে লামাবাসীর জান-মাল রক্ষা করার কথা তুলে ধরবে। কর্মসূচীতে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন।
নানানভাবে পরিবেশ দূষনের ফলে মাতামুহুরী নদীর নাব্যতা হারিয়ে যায়ার পাশাপাশি দু:খিয়া-সুখিয়া পাহাড়ে বাদাগ্রস্থ হয়ে পড়ে। এর ফলে বর্ষাকালে দু’তীরে বসবাসকারীদের তলিয়ে দেয়াসহ গ্রাস করে নিচ্ছে ভুসম্পদ ও স্থাপনা সমুহ। প্রতি বছর বর্ষা মৌসুমে লামা পৌরশহরসহ, ব্যাপক এলাকা তলিয়ে জান-মালের ক্ষতি হয়ে শত শত পরিবার ও ব্যবসায়ীরা নি:স্ব হয়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ দেশের সরকার প্রধানের মনযোগ আকর্ষণ করতে রাজপথে নেমেছে আজ।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



