বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে কোভিড-১৯ সচেতনতার অংশ হিসেবে ১৩ নভেম্বর শুক্রবার নগরীর বিভিন্ন মসজিদে আগত মুসল্লিদের জীবাণুনাশক স্প্রে, মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও চট্টগ্রাম সিটি ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ.ছালাম এর নির্দেশনায় সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, কদম মোবারক জামে মসজিদ, ও.আর.নিজাম রোড জামে মসজিদ, জি¦লানী জামে মসজিদ ও সিডিএ জামে মসজিদে জুম’আ এর নামাজ আদায় করতে আসা মুসল্লীদের মসজিদে প্রবেশের পূর্বে জীবাণু নাশক করার লক্ষ্যে হাতে হ্যান্ড স্যানিটাইজার ছিটানো হয় এবং মাস্ক বিতরণ করা হয় এবং নামাজ পরবর্তী সময়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ, সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান সব্যসাচী দেব নাথ, মোঃ সুমন, প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান মোঃ মফিজুর রহমান, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ প্রধান দীপ্ত বিশ্বাস সহ যুব স্বেচ্ছাসেবকরা।
সর্বশেষ সংবাদ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল



