৯ মে ২০২৬ শনিবার বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়াস্থ কেন্দ্রীয় বায়তুশ শরফ ইসলামি গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে বায়তুশ শরফের রাহবার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) এর সভাপতিত্বে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ, মজলিসুল ওলামা বাংলাদেশ, আনজুমনে নওজোয়ান ও আনজুমনে ইত্তেহাদ রিয়াজুদ্দিন বাজার, আখতরাবাদ শাখার যৌথ উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের। প্রধান বক্তার বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি, বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য রাখেন সিএমপি কেতোয়ালী জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার আলহাজ্ব মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ্ব নুরুল কবির, সমাজকল্যাণ সম্পাদক মোরশেদ হোসাইন আজাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিয়া মোহাম্মদ আবদুর রহীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম,দপ্তর সম্পাদক ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন,নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াস, মেহাম্মদ হারুণ অর রশীদ, মোহাম্মদ আরিফ খান, মেহাম্মদ মাকসুদ আলম, জাহাঙ্গীর আলম সাকিল,কাজী নুরুল হুদা,ডাক্তার জানে আলম আনসার, মোহাম্মদ সাজ্জাদ হোসেন,মোহাম্মদ দিদারুল আলম,মোহাম্মদ আবুল মানসুর, মোহাম্মদ হারুন,ক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী শিহাবুদ্দিন, অধ্যাপক ড.মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, এডভোকেট মোহাম্মদ শাহজাহান,,আনজুমনে নওজোয়ানের সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম, হাফেজ মাওলানা মুহিব্বুর রহমান, সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরানুল হক, রাঙ্গামাটি বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার সাইদুল হক, কুমিরাঘোনা আখতরুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক শহীদুল হক,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মুফিজুর রহমান।
সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ বলেন, বায়তুশ শরফ আদব, ইখলাস, ও তাকওয়া ভিত্তিক আধ্যাত্মিক, দ্বীনি ও মানবসেবামূলক প্রতিষ্ঠান। এটি মূলত কোরআন ও সুন্নাহর আলোকে তরীকতের অনুসরণ করে মানুষকে খাঁটি মুমিন ও ‘আশরাফুল মখলুকাত’ বা সৃষ্টির সেরা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে।
বায়তুশ শরফের মূল দর্শন ও বৈশিষ্ট্য হলোঃ অন্তরের পবিত্রতা এবং আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক উৎকর্ষ সাধন এবং পীর ও শায়খদের প্রতি শ্রদ্ধা এবং শরীয়তের আদব রক্ষা করা। তিনি বলেন,বায়তুশ শরফ তাসাউফ বা আধ্যাত্মিকতার চর্চার পাশাপাশি ইসলামী জীবনবিধানের ওপর জোর দেয়। এর মাধ্যমে মানুষ নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক পবিত্রতা অর্জন করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ