রাষ্ট্রিয় কর্মসুচীর অংশ হিসাবে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে রাঙামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হানুল ইসলাম।
পরে ভুমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় রায়হানুল ইসলাম বলেন, সরকার আজকে যে ভূমি মেলার আয়োজন করেছেন, তার প্রধান উদ্দেশ্য হলো জনগণকে সেবা প্রদান করা। পার্বত্যঞ্চলে জমির সঠিক জরিপ করা প্রয়োজন। তিনি মেলায় উপস্থিত হেডম্যান এবং কারবারিদের জনগণকে সেবা প্রদানের করার অনুরোধ করেন।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলার আমীর হারুনর রশীদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম এবং ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো:কাজল মিয়া। পরে ভূমি অফিস চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এই অনুষ্ঠানে কাপ্তাই প্রেসক্লাবে সাংবাদিকরা সহ সকল মৌজার হেডম্যান কারবারিরা, অত্র উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারি গন অংশ নেন। কাপ্তাই মৌজাবাস্তাবায়ন করার ব্যাপারে সকলে তাদের বক্তব্যে সরকারের প্রতি তাদের দৃষ্টিআকর্ষণ করেন। হেডম্যান জানান ওয়াগ্গা মৌজার মাধ্যমে কাপ্তাইয়ের কেহ কেহ ভুমি মালিক ও প্রতিষ্টান খাজনা দিয়ে যাচ্ছে।

শেয়ার করুনঃ