নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় গনপূর্ত বিভাগের তত্বাবধানে ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা ভুমি অফিসের দ্বিতল ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে।আজ বুধবার দুপুরে উপজেলা ভুমি অফিস চত্বরে এতে প্রধান অতিথি হিসাবে ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ন কবীর খোন্দকার। পরে তিনি নির্মান কাজ ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ,ত,ম আবদুল্লা­ হিল বাকী, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, সহকারী প্রকৌশলী আরিফ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইব্রাহিম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ