নগরীর ইপিজেড থানা্ধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ( নারিকেল তলা ) ওয়ার্ডের হক সাহেব রোডস্থ শেষ প্রান্তে ১৭ জুলাই শুক্রবার পবিত্র এশার নামাজ আদায়ের মধ্যে দিয়ে আলহাজ্ব ফারসি মিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন কল্পে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হক সাহেব জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃআলী কন্ট্রাক্টর,মসজিদের মোতোওয়াল্লী হাজী এম.এ হাছানের সভাপতিত্বে এবং সমাজকর্মী মোঃ সামসুজ্জামান কামরানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বয়ান করেন হক সাহেব জামে মসজিদ খতিব আলহাজ্ব মাওলানা মোঃ ইলিয়াছ , ফারসি মিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আতিউর রহমান,মোয়াজ্জিন হাফেজ মাওলানা মোহাম্মদ মিনহাজ ।
অনুষ্ঠানে আরো সম্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক,প্রাক্তণ শ্রমিক নেতা মোঃ ইসহাক,হক সাহেব জামে মসজিদস্থ সামাজিক কল্যাণ কমিটির সভাপতি হাজী মোঃ হানিফ,কার্য্যকরী সভাপতি হাজি সিরাজুল হক,সাধারণ সম্পাদক হাজি মোঃ জাহিদ হোসেন, অনুষ্ঠান এন্তেজামিয়া কমিটির পক্ষে এম.এ হাসান,হাজী মোঃ সাজ্জাদ হোসেন (জুয়েল), মোঃ আলমগীর প্রমুখ ।
উদ্বোধন কালে বিশেষ মোনাজাতে করোনাভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া এবং ফারসি মিয়া জামে মসজিদের নাম করণে যারা প্রতিষ্ঠা কালীন সময়ে অবদান রাখছেন তাদের জন্য সকল মুসল্লি ও এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
এসময় বক্তারা আগত মুসল্লিবাসী কে মসজিদের আদব সহ স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার প্রতি বিশেষ নির্দেশনা ঘোষনা দেন। পরিশেষে দেশ-সমাজ ও পরিবার বর্গের প্রতি দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইলিয়াছ সাহেব।
সর্বশেষ সংবাদ
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus



