ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রভাগে ভূমিকা রাখবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার প্রসারে ছাত্রলীগের কর্মকান্ড প্রশংসার দাবীদার। দেশে বিরোধী শক্তি যে অরাজকতা চালাচ্ছে এদের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি ছাত্রলীগকে শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে। গত ৯ জুন রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের নব মনোনীত সদস্য আরিফুজ্জামান আরিফ ভূমি প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম নগরীর সার্জন রোডস্হ ভূমি প্রতিমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এস এ মিরাজ, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মালেক রানা, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী নাজেমুল হক, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শফিউল আজম রিয়াদ, আব্দুল মাবুদ, শহীদুল ইসলাম, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা এসএম হুমায়ুন, সাইফুদ্দিন, আনিসুল হক, হামিদ হোছাইন, ইসতিয়াক চৌধুরী, কলিমুল্লাহ, সাজ্জাদ সাজিদ, শেখ মহিউদ্দিন, ওয়াহিদুল হক বাপ্পা, মাইনুল মান্নান, ইকবাল, সালাহ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এক পত্রে আরিফুজ্জামান আরিফকে সদস্য মনোনীত করেন।
সর্বশেষ সংবাদ
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ


