রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওপার বাংলার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি বিশ্লেষণে মোট আটটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে, যেগুলো তৃণমূলের দুর্বলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
১. প্রতিষ্ঠান বা ক্ষমতার বিরোধিতা : একটানা ১৫ বছর সরকারে থাকা একটি দলের বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই প্রতিষ্ঠান বা স্থিতাবস্থা বিরোধিতা তৈরি হয়েছিল। দলের নিচুতলার নেতাদের ‘সৌজন্যে’ তা অনেক এলাকায় বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছিল।
কোথাও ‘সিন্ডিকেট’ চালানো নেতাদের মাতব্বরি, কোথাও শাসকনেতা বা জনপ্রতিনিধির সম্পত্তি-সমৃদ্ধির চমকপ্রদ বাড়বাড়ন্ত, কোথাও সরকারি সুবিধার প্রাপ্তি-অপ্রাপ্তিতে ভারসাম্যহীনতা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জনতা খুব একটা শ্রদ্ধাশীল ছিল না। তবে সেসব অসন্তোষ ২০২১ সালেও কম ছিল না। সে কারণেই অনেকে মনে করেছিলেন, তখনই সরকার বদলে যাবে।
তবে তৃণমূল আগের চেয়েও বেশি আসন নিয়ে ২০২১ সালে ক্ষমতায় ফিরেছিল। জিতে ফেরার পরে সংশোধনমূলক পদক্ষেপের অবকাশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে। তারা জনতার অসন্তোষের নিরসন ঘটাতে পারতেন। কিন্তু তা তারা করেননি। ফলে গত পাঁচ বছরে আরো বেড়েছিল প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া।
২. আর্থিক দুর্নীতি : তৃণমূলের ১৫ বছরের শাসনকালে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে দুর্নীতির। ক্ষমতায় আসার পরে পরেই চিটফান্ড কাণ্ডের কালি লেগেছিল তৃণমূল নেতৃত্বের গায়ে। পরে নারদকাণ্ডে নগদে ঘুষ নেওয়ার ভিডিও হইচই ফেলে দেয়। শেষ পাঁচ বছরে শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা-গরু-বালি-পাথর পাচার, চোরাচালান, তোলাবাজি-সহ গুচ্ছ দুর্নীতির অভিযোগ ঘিরে ধরেছিল তৃণমূলকে।
নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু ও কয়লা পাচারে একের পর এক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধি গ্রেপ্তার হতে থাকেন। সাধারণ জনতার কাছে মমতার ভাবমূর্তি বড়সড় ধাক্কা খায়। তবে এর আগে তার কোনো আঁচ সরকারের উপর পড়েনি। ২০১৬ সালের ভোটের অব্যবহিত আগে নারদ কাণ্ড ঘটলেও মমতা বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিলেন। ২০২১ সালেও তার ব্যতিক্রম হয়নি। তবে ২০২১ সালের ভোটের পর তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। সেই টাকার পাহাড়ের ছবি ছড়িয়ে পড়ায় ঘোর বিড়ম্বনায় পড়েছিলেন মমতা-সহ দলের শীর্ষনেতৃত্ব। ইডির হাতে গ্রেপ্তার হওয়া পার্থকে তড়িঘড়ি মন্ত্রিত্ব থেকে সরানো হয়। তার দলীয় পদও কেড়ে নেওয়া হয়। কিন্তু তার পরে রেশন দুর্নীতিতে জেলে যেতে হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়েন দলের বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা। যদিও তার পরেও গত লোকসভা ভোটে তৃণমূল আসন বাড়িয়েছিল। পক্ষান্তরে, বিরোধী বিজেপির আসন কমেছিল বেশ কয়েকটি। কিন্তু অনেকে বলেন, সেই লোকসভা ভোটের সঙ্গে এই বিধানসভা ভোটের মৌলিক পার্থক্য রয়েছে। সেই পার্থক্যের নাম এসআইআর।
৩. এসআইআর : অনেকের মতে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) তৃণমূলের জন্য ধাক্কা হয়েছে। প্রথমত, এসআইআর-এ সে সব নাম তালিকা থেকে ঝেড়েপুঁছে বাদ গেছে, যে ভোটারেরা অস্তিত্বহীন, ভুয়া, মৃত, স্থানান্তরিত বা একাধিক স্থানে ভোটার হিসাবে নথিভুক্ত। ভোটার তালিকায় থেকে যাওয়া এই সব ভুয়া নাম দেখিয়ে শাসকদল যে ভুয়া ভোট দিয়ে থাকে, তা পশ্চিমবঙ্গের যেকোনো নির্বাচনে বহু বছরের বাস্তবতা। এই প্রক্রিয়া চালু করেছিল সিপএম। তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই পরিকল্পনাকে আরো সজুত করেছিল। সেই তৃণমূলে ‘ভোট ম্যানেজার’ হিসাবে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিলেন মুকুল রায়। কিন্তু এ বছরে এসআইআর প্রক্রিয়ার ফলে ভুয়ো নামগুলি তালিকা থেকে বাদ পড়ায় ‘ভূতুড়ে’ ভোটারদের সহায়তা নেওয়ার অবকাশ তৃণমূলের ছিল না। নথি সংক্রান্ত অসঙ্গতির কারণে যাঁদের নাম বাদ গিয়েছিল, তাঁদের বড় অংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। যে সম্প্রদায় তৃণমূলের ‘বাঁধা ভোটব্যাঙ্ক’। মহিলা এবং মুসলিম ভোটকে পুঁজি করেই যে মমতা বছরের পর বছর ভোটে জিতেছেন, সে সত্য সারা রাজ্যের রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। এসআইআর প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে বেশি হিন্দু নাম বাদ গিয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্বে প্রচুর মুসলিম নামও বাদ পড়েছিল। যা নিয়ে উদ্বিগ্ন ছিল তৃণমূল।
৪. তোষণের অভিযোগ : তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক তোষণের অভিযোগে লাগাতার সরব ছিল বিজেপি। গত পাঁচ বছরে বেশ কয়েকটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না-হওয়া সংক্রান্ত অভিযোগ সংখ্যাগুরু জনতার উপর প্রভাব ফেলেছিল। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যাকাণ্ড সে প্রভাব আরও বাড়িয়ে দিয়েছিল। প্রতিবেশী বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাত
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ