বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হলেন চট্টগ্রামের বাঁশখালীর কৃতি সন্তান আরিফুজ্জামান আরিফ। আরিফুজ্জামান আরিফ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলাকে সুসংগঠিত করেছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এক পত্রে আরিফুজ্জামান আরিফকে সদস্য মনোনীত করেন। নেতৃবৃন্দ বলেন, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা  শেখ হাসিনার ‘রূপকল্প ২০২১ ও ২০৪১’ বাস্তবায়নে আরিফুজ্জামান আরিফের ভূমিকা প্রশংসনীয়। আগামীতে তাঁর সক্রিয় অংশগ্রহনে বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং আমাদের প্রচণ্ড অহংকার দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করবে।
দীর্ঘদিন পরে হলেও কর্মী সৃষ্টির কারিগর, কর্মীবান্ধব, ত্যাগী একজন ছাত্রনেতার মূল্যায়ন হয়েছে বলে দক্ষিণ জেলা ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ মনে করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ