চন্দনাইশের সাতবাড়ীয়া আশরাফ মুহুরী হাটে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল’র) এজেন্ট ব্যাংকিং শাখা ৬ জানুয়ারি সোমবার উদ্বোধন করা হয়। বাঁশখালী কালীপুর দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে ত্বরীকত আলহাজ্ব শাহ ছুফি মাওলানা সৈয়দ জগলুল ইসলাম (মঃ)এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের প্যানেল ও ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। উদ্বোধক ছিলেন ডিবিবিএলের রিজিওনাল ম্যানেজার হোছাইন মারুফ ইমতিয়াজ। এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডিবিবিএলের এরিয়া ম্যানেজার মোহাম্মদ শওকত হোসেন। মো. ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা সৈয়দ ওবায়দুর রহিম ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী ইউনিয়ন পরিষদের সদ্যসাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগ, সাতবাড়ীয়া শাহ আমানত মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাহমুদুল হক, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি এম এ রাজ্জাক রাজ, বরমা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম এ মোহসীন, সহ-সভাপতি এম রাশেদ হাসান ও মুহুরীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আক্তার হোসেন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



