আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার ও সিটিনিউজবিডি’র নির্বাহী সম্পাদক সাংবাদিক গোলাম সরওয়ারকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে এক মানববন্ধন ও সমাবেশ চন্দনাইশের বরমায় ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস গবেষক ও লেখক সোহেল মো. ফখরুদ-দীন, পরিস্থিতি২৪ডটকম সম্পাদক এ কে এম আবু ইউসুফ, সিপিনিউজ পোর্টালের সম্পাদক মনজুর ইসলাম, সাংবাদিক এস এম জাকির, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবুল ফজল, মাওলানা আহমদ হোসাইন, সেক্রেটারী ডা. বিমল তালুকদার, সুজন সেন, পলাশ পাল প্রমুখ।

তাঁরা অবিলম্বে সাংবাদিক গোলাম সরওয়ারকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ