বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌসরভা ৪নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৮ নভেম্বর রবিবার পূর্ব হারলা হাবিবিয়া সৈয়দিয়া সুন্নিয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহাজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর উদ্দিন হিরু। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চন্দনাইশ পৌরসভার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন হারলা সমবায় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনজুরুল ইসলাম, মোহাম্মদ শওকত হোসেন, মোহাম্মদ এনামুল হক এনাম, মোজাম্মেল ফকির, জয়নুল আবেদীন মিন্টু, মোহাম্মদ ফেরদৌস, মঈন উদ্দিন, রিদোয়ান সায়েদ, হাফেজ মোহাম্মদ গোফরান, শায়ের আসরারুল হক তানজিম, ইমতিয়াজ সুলতান বাহাদুর, মোরশেদুল আলম, সার্জেন্ট সাইফুর রহমান। উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হান, সাজ্জাদ, বোরহান, মোহাম্মদ আরিফ, তারেক মনোয়ার, রোমান, মারুফ, তানভির প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ