চট্টগ্রাম ওমর গনি এম.ই.এস. কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন আওয়ামী লীগ নেতা জাহেদ হোসেন চৌধুরী বাবুর পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ চৌধুরী (৮৫) গত ২৬ মার্চ, শুক্রবার সকাল ৯ টার সময় নগরীর টিটমেন্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন) মৃত্যুতেকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাযা ওইদিন বাদে আছর চন্দনাইশ পৌরসভা পশ্চিম হারলা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে আলহাজ্ব নজরুল ইসলাম এম পি, উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী, পৌর সভার সভাপতি কায়সার উদ্দিন চৌধুরী, আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, মহাসচিব আলমগীর বঈদী, কাউন্সিল হেলাল উদ্দিন চৌধুরীসহ পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সর্বশেষ সংবাদ
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী



