বেনাপোল থেকে এম ওসমান :
ক্যাসিনো মামলায় অভিযুক্ত ৯ নেপালিয়ানসহ সকল ব্যক্তিকে দেশ ত্যাগে সর্বোচ্চ সর্তকতা জারি করেছে বিজিবি ও বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। সম্প্রতি আলোচিত ক্যাসিনো কেলেঙ্কারিতে যারা আসামি হয়েছেন তারা যাতে কোনো ভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। সীমান্তেও সর্বত্র সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সতর্কতার বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত পথে বিভিন্ন কৌশলে ভারতে যাওয়ার সুযোগ থাকে বেশি। তাই এ সীমান্ত পথে তাদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায়না। এ জন্য কর্তৃপক্ষ বিশেষ করে এ সীমান্তে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত এলাকা ঘুরে পুলিশ ও বিজিবি’র এ নজরদারি ও সতর্কতা চোখে পড়ে। ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া একাধিক বা জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন কেউ তার জন্য হাতের ছাপও মিলিয়ে দেখা হচ্ছে।
সীমান্তে দেখা যায়, বিজিবি সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছেন। কোনো ভাবেই যাতে অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারেন সে জন্য তারা সতর্কতা আগের থেকে বৃদ্ধি করেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান পাঠান জানান, ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে তাদের কাছে একটি নির্দেশনা এসেছে। যুবলীগের ইসমাইল চৌধুরী স¤্রাট ও ৯ নেপালের নাগরিক যাতে কোনো ভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন আরও নামের তালিকা আসছে বলেও জানান তিনি।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, রাষ্ট্রীয় ঘোষিত অপরাধীরা যাতে কোনো ভাবে সীমান্ত পথে অবৈধভাবে প্রবেশ করতে না পারে তার জন্য তাদের সৈনিকরা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ সংবাদ
- বায়েজিদ বোস্তামীতে জোড়া খুনের রহস্য উন্মোচন: বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৬
- পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
- বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত
- ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩৪১ জন
- নতুন ৫টি উপজেলা
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ



