এ সময়ে ছোট পর্দায় সবচেয়ে জনপ্রিয় জুটি আফরান নিশো এবং মেহজাবীন। তাদের নাটক মানে দর্শকদের সমাদর। এ জুটি এবার ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নামে একটি নাটকে অভিনয় করলেন। চলতি সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। রওশন আহমেদের গল্পে নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এবি রোকন। প্রেমের গল্পের নাটক ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’। তবে গতানুগতিক প্রেমের গল্প নয়। থাকবে ট্রাজেডি-জানালেন নির্মাতা রোকন। তিনি বলেন, প্রেম কিংবা ভালোবাসার ক্যানভাস কিন্তু একই হয়। তবে এর মধ্যে চেষ্টা করেছি ভালো গল্প তুলে ধরতে। আরও বলেন, এর আগে ধারাবাহিক নাটকে মোস্তফা কামাল রাজ বসের সঙ্গে নির্দেশনা দিলেও এবারই প্রথম খণ্ড নাটক নির্মাণ করেছি। এটা আমার প্রথম নির্মাণ করা সিঙ্গেল নাটক। নিজের সন্তানের মতো করে যত্ন নিয়ে নির্মাণ করেছি। আফরান নিশো এবং মেহজাবীন ছাড়াও ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নাটকে অভিনয় করেছেন ফখরুল বাশার, মিলি বাশার, রুশো শেখ। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে বিস্ক ক্লাব নিবেদিত ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ শিগগির প্রকাশ হবে। এ নাটকটি প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সর্বশেষ সংবাদ
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ



