কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা কালারপোল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা গত ১৭ মার্চ শুক্রবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন সার্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এম মহিউদ্দীন চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক কাঞ্চন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের প্রচার সম্পাদক আবদুল মান্নান, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী আমজাদ হোসেন, ইউপি সদস্য শফিউল আলম, বিদ্যালয়ের শিক্ষক রতন সূত্র ধর, রফিক আহমদ, সোলায়মান চৌধুরী, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর, রিটন কুমার নাথ, আবদুস শুক্কুর, সেলিম উদ্দীন সানি, মো. ইমতিয়াজ, পিন্টু শীল, ইয়াসিন আরাফাত, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইউসুফ, সেক্রেটারী মো, আরিফ প্রমুখ। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



