ছাতক প্রতিনিধি
ছাতকে আলোচিত সিএনজি চালক পিয়াস হত্যা মামলার অন্যতম আসামী আলমগীর হোসেন(২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর হোসেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মৃত আব্দুর রকিবের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শাহীনুর আলম শাহীন অভিযান চালিয়ে চট্রগামের পাঁচলাইশ থানার টেকনিক্যাল মোড় এলাকার একটি বস্তি থেকে থাকে গ্রেফতার করেন। শুক্রবার সকালে তাকে ছাতক থানায় নিয়ে আসা হয়। ছাতক উপজেলার দি খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের প্রনব চৌধুরী কুটুর পুত্র সিএনজি চালক প্রনয় চৌধুরী পিয়াস গত বছরের ৬ আগষ্ট রাতে তার ব্যবহৃত সিএনজি গাড়িসহ নিখোঁজ হয়। ৭ আগষ্ট সকালে দোলাবাজার ইউনিয়নের খাইরগাঁও-রামপুর ব্রীজের মুখ থেকে তার ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । ১০ আগষ্ট তার ভাসমান লাশ সিংচাপইড় হাওর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পিয়াসের পিতা প্রনব চৌধুরী কুটু বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আলমগীর হোসেনকে চট্রগ্রাম েেক গ্রেফতার করা হয়।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



