নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী শমী কায়সার। ছবির নাম ‘যুদ্ধশিশু’। এই ছবিটি দিয়ে ১৭ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন শমী। এর আগে ২০০১ সালে চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। এছাড়া নাটকের জন্য জনপ্রিয় অভিনেত্রী তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এখানেই ছবিটির পরিচালক শহিদুল হক খান নিশ্চিত করেন বিষয়টি।

তিনি বলেন, ‘শমী কায়সারের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি ছবিটিতে কাজ করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন।’

কথাসাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খানসহ আরও অনেকেই।

নির্মাতা জানালেন, শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে দেশের বিভিন্ন অঞ্চলের মনোরম লোকেশনে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।সূত্র:এবিনিউজ

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ