তরুণ প্রজন্মকে সুস্থ ধারার রাজনীতি চর্চা ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আওয়ামী আইন ছাত্র পরিষদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজম আলী চৌধুরী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাউল মঈনু বাবুর সঞ্চালনায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্রপরিষদের যৌথ উদ্যোগে দিনব্যাপী নগরীর মুসলিম থিয়েটার হলে রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মোঃ নিশাত চৌধুরী। কর্মশালায় দলের প্রকৃত ইতিহাস এবং তরুণদের সমাজের নিরীহ মানুষের সাথে থেকে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে সঠিক রাজনৈতিক চর্চার প্রতি আলোকপাত করা হয়। কর্মশালায় একজন আদর্শ রাজনৈতিক কর্মী কি রকম চরিত্র থাকা উচিত এবং দেশ ও জাতির প্রতি তাদের দ্বায়বদ্ধতা ও সমাজ উন্নয়নের তাদের করণীয় সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত কর্মশালায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী আইন ছাত্র পরিষদের সহ-সভাপতি আলী আব্দুল আওয়াল রিয়াদ, অশেষ রাম শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তুনু দেওয়ানজী, মোঃ ঈশান, মহিলা সম্পাদিকা সুজলা অন্তরাসহ ছাত্রলীগ এবং আইন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস


